আফগানিস্তানকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা
অনলাইন ডেস্ক
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয়ের দেখা পেল বাংলাদেশ। ১২৭ রানের লক্ষ্য তাড়ায় সাত উইকেটে জয় পায় টাইগাররা। এতে লজ্জাজনক হোয়াইটওয়াশ থেকে বাঁচল বাংলাদেশ। তবে প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে আফগানিস্তান।
