আফগানিস্তানের বিপক্ষেও থাকবেন মুশতাক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে দীর্ঘমেয়াদি চুক্তি শেষ হওয়ার পর এখন খণ্ডকালীন দায়িত্ব পালন করছেন মুশতাক আহমেদ। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজদের নিয়ে কাজ করা এই পাকিস্তানি আগামী মাসে বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাত সফরেও থাকবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান শাহরিয়ার নাফিস বলেন, ‘নভেম্বরে আমরা আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে যে সিরিজটি খেলব সেখানে মুশতাক থাকবেন।’

সেখান থেকে পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে যাবেন কি না জানতে চাইলে বললেন, ‘তাঁর সঙ্গে আমরা প্রতিটি সিরিজ ধরে চুক্তি করে এগোচ্ছি। আপাতত আফগানিস্তান সিরিজ পর্যন্তই আলোচনা হয়েছে।’
সর্বশেষ পাকিস্তান সফরে খণ্ডকালীন হিসেবে ছিলেন মুশতাক। তবে বাংলাদেশ দলের ভারত সফরে ছিলেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights