আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক
আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১১ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। যদিও এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ভূমিকম্পের উপকেন্দ্রটি হেরাত প্রদেশের রাজধানী হেরাত সিটি থেকে মাত্র ২৯ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নিচে উৎপন্ন হয়েছে।
গত শনিবারও ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। পরপর তিনটি কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, প্রাণ হারান ৪ হাজারেরও বেশি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights