আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ২২০০
অনলাইন ডেস্ক
আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ২০০ ছাড়িয়েছে। দেশটির তালেবান কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ২১৭ জন এবং আহত হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত পার্বত্য কুনার প্রদেশে। দেশটির উপ-সরকারি মুখপাত্র হামদুল্লাহ ফিত্রাত জানিয়েছেন, সেখানে এখনো উদ্ধারকাজ চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে অনেক মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন।
