আফগানিস্তানে রাতভর অভিযানে নিহত ৬

অনলাইন ডেস্ক

তালেবান বাহিনী আফগানিস্তানের উত্তর বালখ প্রদেশে রাতভর অভিযান চালিয়ে সশস্ত্র গোষ্ঠী আইএসের (আইএসআইএস) ছয় সদস্যকে হত্যা করেছে। মঙ্গলবার একজন তালেবান মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের আঞ্চলিক শাখা আইএস-কে (আইএস খোরাসান) নামে পরিচিত। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানজুড়ে তারা বেশ কয়েকটি বড় হামলা চালিয়েছে।

বালখের পুলিশ প্রধানের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরির মতে, সোমবার গভীর রাতে নাহরি শাহি জেলায় আইএসআইএসের একটি আস্তানাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। এই অভিযানে সশস্ত্র গ্রুপের ছয় সদস্য নিহত হয়েছেন।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় আসীন হয় তালেবান। এর পর থেকে দেশটিতে সহিংসতা কমতে থাকে। তবে তালেবান বা তালেবান সমর্থক ব্যক্তিদের লক্ষ্য করে আইএস হামলা বাড়াতে শুরু করে।ৎ

গত ১০ মার্চ আফগানিস্তানে একটি আত্মঘাতী হামলায় দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বালখের গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিল নিহত হন। এ হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তালেবান ক্ষমতায় প্রত্যাবর্তনের পর হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে দাউদ ছিলেন সবচেয়ে জ্যেষ্ঠ নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights