আবারও পেনাল্টি মিস এমবাপ্পের, বিলবাওয়ের কাছে হারল রিয়াল

অনলাইন ডেস্ক

রিয়াল মাদ্রিদে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। গ্যালাকটিকোসদের হয়ে প্যারফরম্যান্সে প্যারিস সেইন্ট জার্মেইয়ের সেই জৌলুস নেই। এবারও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারলেন না তিনি। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে আবারও পেনাল্টি মিস করলেন এই ফ্রেঞ্চম্যান। এমবাপ্পের এমন দিনে অ্যাথলেটক বিলবাওয়ের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল।

ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। আলেক্স বেরেনগার গোলে রেয়াল পিছিয়ে পড়ার পর সমতায় ফেরান জুড বেলিংহ্যাম। শেষ দিকে তাদের আশা গুঁড়িয়ে দেন গোর্কা গুরুজেটা। ২০১৫ সালের পর এই প্রথম লা লিগায় রিয়ালের বিপক্ষে জয় পেল বিলবাও।

এই হারের ফলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারাল রিয়াল। ১৫ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। এক ম্যাচ বেশি খেলে তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।

এ দিন বল দখলে রিয়াল আধিপত্য করলেও, আক্রমণে তেমন কিছু করতে পারছিল না তারা। প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণে কয়েক দফায় একটু ভীতি ছড়ালেও, একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি তারা।

বিরতির পরও ৫৪তম মিনিটে কিছুটা সৌভাগ্যের ছোঁয়ায় গোল পেয়ে যায় বিলবাও। বাঁ দিক থেকে দারুণ ক্রস বাড়ান নিকো উইলিয়ামস। সবাইকে ফাঁকি দিয়ে বল লক্ষ্যেই ছিল। শেষমুহূর্তে ঝাঁপিয়ে কোনোমতে আটকান থিবো কোর্তোয়া। কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ছুটে আসা বেরেনগারের গায়ে লাগার পর বল কোর্তোয়ার শরীরে বাধা পায়, এরপর টোকা দিয়ে বল জালে জড়ান বেরেনগার।

আট মিনিট পর গোল পরিশোধের সুযোগ পেয়েও হাতছাড়া করেন এমবাপ্পে। বক্সে আন্টোনিও রুডিগার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রেয়াল; ফরাসি ফরোয়ার্ডের দুর্বল শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক ইউলেন আহিরেসাবালা।

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষেও একটি পেনাল্টি মিস করেছিলেন এমবাপ্পে। সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল মাদ্রিদের দলটি।

এমবাপ্পে পেনাল্টি মিস করলেও হতাশায় ভেঙে পড়েনি রিয়াল। অবশেষে ৭৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় তারা। এমবাপ্পের দূর থেকে নেওয়া শট গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরানোর পর ফিরতি বল ফাঁকায় পেয়ে শটে জালে পাঠান বেলিংহ্যাম।

অবশ্য দুই মিনিট বাদেই বক্সের বাইরে ফেদে ভালভের্দের ভুলে বল পেয়ে ভেতরে ঢুকে জোরাল শটে বিলবাওয়ের লিড দ্বিগুণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড গুরুজেটা। পরে আর গোল পরিশোধ করতে না পারায় আসরে দ্বিতীয় পরাজয়ের হতাশা নিয়ে ফেরে রিয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights