আবারও ফিলিস্তিনিদের গাজা ছেড়ে চলে যেতে বললেন ইসরায়েলি মন্ত্রী
অনলাইন ডেস্ক
আবারও ফিলিস্তিনিদের গাজা উপত্যকা ছেড়ে চলে যেতে বললেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।
রবিবার ইসরায়েলি আর্মি রেডিওতে কথা বলার সময় এই মন্তব্য করেন স্মোট্রিচ।
তিনি বলেন, “গাজা উপত্যকায় যা করা দরকার তা হল ফিলিস্তিনিদের দেশত্যাগকে উৎসাহিত করা। যদি গাজায় ২০ লাখ আরব জনগোষ্ঠীর পরিবর্তে কেবল এক লাখ বা দুই লাখ আরব থাকেন, তাহলে পরের দিন থেকেই সেখানকার পুরো আলোচনা সম্পূর্ণ ভিন্ন হবে।”
তিনি আরও বলেন, গাজার ২৩ লাখ জনসংখ্যা যদি ‘ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার আকাঙ্ক্ষায় বেড়ে উঠতে’ না থাকে তবে এই ভূখণ্ডটিকেও (গাজাকে) ইসরায়েলে অন্যভাবে দেখা হবে। তার ভাষায়, “ইসরায়েলি সমাজের বেশিরভাগ মানুষই বলবে: কেন নয়? এটি একটি সুন্দর জায়গা, আসুন মরুভূমিকে প্রস্ফুটিত করি, এটি কোনও সংঘাতের মাধ্যমে হবে না।”
