আবারও হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

মাহাথিরের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, তিনি কোনো একটি ইনফেকশনে ভুগছেন। তবে কী ধরনের ইনফেকশন তা প্রকাশ করা হয়নি।

৯৮ বছর বয়সী মাহাথির মোহাম্মদের হার্টের পুরোনো সমস্যা রয়েছে। ১৯৮৯ সালে একবার ও ২০০৬ সালে দুইবার হৃদরোগে আক্রান্ত হন এই নেতা। তাকে ২০২১-২২ সালেও হৃদরোগের জটিলতায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তার বাইপাস সার্জারিও রয়েছে।
মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে সংস্কারবাদী জোটের প্রধান হিসেবে ক্ষমতায় ফিরে আসেন। কিন্তু অন্তর্দ্বন্দ্বের কারণে ২০২০ সালে সেই প্রশাসন ভেঙে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights