আমতলী উপজেলা আ. লীগের কমিটি দিয়েছেন জেলা আওয়ামীলীগ
গোবিন্দ মালাকার, বরগুনাঃ বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বরগুনা জেলার আমতলী উপজেলা আওয়ামী লীগের পুনঃগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে আমতলী উপজেলা বাসীর স্বপ্ন দ্রষ্টা পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান কে।
৫ মে ২০২৩ শুক্রবার বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে জানায় গত ৩০/৪/২৩ ইং তারিখে গণ ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গনতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে এক সাংগঠনিক নির্দেশনা মুলক সভা অনুষ্ঠিত হয়। সভার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ আমতলী উপজেলা শাখার সভাপতি হিসেবে পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান কে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে প্রভাষক জি,এম ওসমানী হাসনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নব গঠিত কমিটির সভাপতি ও সম্পাদক আমতলী উপজেলার পুর্নাঙ্গ কমিটি গঠন করবেন।
গত ৩০ সেপ্টেম্বর ২০২২ আমতলী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই দিন সম্মেলনে বিশৃঙ্খলার কারণে কমিটির নাম ঘোষণা করা হয়নি। পরে গত ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস শাখা থেকে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান এবং সাধারণ সম্পাদক হিসেবে জিএম ওসমানী হাসানের নাম ঘোষণা করা হয়।
সাবেক সভাপতি গোলাম সারোয়ার ফোরকান বলেন, কমিটি পরিবর্তন করার ব্যাপারে আমি কিছুই জানি না। আমি কেন্দ্রীয় দুই এক জন নেতাদের সাথে আলাপ করেছি তারাও এ ব্যাপারে কিছুই জানেন না। তবে নেত্রী দেশে আসলে বলতে পারব। এ ব্যাপারে আমাকে সাংগঠনিকভাবে কিছুই জানানো হয়নি। এ ব্যাপারে পৌর মেয়র মতিয়ার রহমান কে একাধিকবার ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায় নি তবে তিনি আমতলী পৌর পরষদের হলরুমে দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
