আমদানিতে শুল্ক কর বৃদ্ধি, বাংলাবান্ধা বন্দরে পাথর আমদানি বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি

সরকারি ভাবে স্থলবন্দর শুল্ক বিভাগ পাথর আমদানিতে শুল্ক কর বৃদ্ধি করেছে। এরই প্রতিবাদে গত ৮ দিন ধরে দেশের সড়ক পথের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায় পাথর আমদানি বন্ধ রেখেছে ব্যবসায়ী ও আমদানিকারকরা।

বাংলাবান্ধা স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ইমরুল হোসেন পাটওয়ারী বলেন, পূর্বে আমদানিতে টন প্রতি ১২ ডলার এসএসমেন্ট গ্রহণ করা হলেও, নতুন করে সরকারি নির্দেশে গত ১ আগস্ট থেকে পার টনে ভেলু ১ ডলার বৃদ্ধি করে ১৩ ডলার করা হয়েছে। এতে করে ভ্যাটের পরিমাণ বেড়ে ৪১ টাকায় দাঁড়িয়েছে।

গত মঙ্গলবার থেকে পাথর আমদানি কার্যক্রম স্থগিত করেন আমদানিকারকরা (১ আগষ্ট )। এ ঘটনায় পাথর আমদানী নির্ভর এই বন্দরে স্থবিরতা দেখা দিয়েছে। স্থলবন্দরে বর্তমানে শুনসান নিরবতা বিরাজ করছে।
গত ১ সপ্তাহ জুড়ে ব্যবসায়ী ও সহস্রাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। কমেছে তাদের আয় রোজগার। ব্যবসায়ীরা বলছেন সরকারিভাবে রাজস্ব ফি বাড়ানোর কারণে পাথর আমদানিতে লোকসানের মুখে পড়তে হবে তাদের।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন জানান, গত ১ আগস্ট থেকে শুল্ক বিভাগ এসএসমেন্ট কর ১ ডলার বাড়ানোর কারণে ব্যবসায়ীরা পাথর আমদানি বন্ধ রেখেছেন। শুধু বাংলাবান্ধা স্থলবন্দর না, একই অবস্থা শুরু হয়েছে অন্যান্য স্থলবন্দরেও। আমরা সকল বন্দর সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের নিয়ে এ বিষয়ে শুল্ক বিভাগের সাথে দ্রুত আলোচনা করবো।

বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, এই বন্দরটি পাথর নির্ভরশীল হওয়ায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব আয় করছে। তবে চলমান সমস্যায় চলতি অর্থবছরের যে লক্ষ্য মাত্র রয়েছে তা থেকে পিছিয়ে পড়ছে সরকার। আশাকরি দ্রুত এই সমস্যা সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights