আমরা সকল প্রকার নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছি : মীর হেলাল

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সন্ত্রাসীদের ঠিকানা এই এলাকা তথা পুরো বাংলাদেশে হবে না। এ ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা দখলদারিত্ব এবং সকল প্রকার নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমি প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনের চোখে ধুলো দিয়ে দেড় দুই মাস এই বয়সে আন্দোলন সংগ্রাম করেছি এটা খুবই কঠিন ছিল। এ দেশ কারো একার দেশ না, এই দেশ আঠারো কোটি মানুষের দেশ। শহীদ প্রেসিডেন্ট জাতীয়বাদের সূচনা এই দেশে চালু করেছিল কারণ এখানে সকল ধরনের লোকের বসবাস। সকলকে ধারণ করার জন্য তিনি এটির সূচনা করেছিলেন। এরই অংশ হিসেবে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান রংধনু জাতি গঠনের কথা বলেছিলেন। আজ আমি চট্টগ্রামের প্রতিটি স্থানে এর প্রতিফলন দেখতে পাচ্ছি। এভাবেই সকলে এক হয়ে আমরা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, আমার বাবা-মা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই পাস করেছেন। তাই এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আমি আমার আয়ত্তের সর্বোচ্চ চেষ্টা করব। যেই দুটি ডিপিপি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে এগুলো আমি ঢাকা গিয়েই বাস্তবায়ন করার চেষ্টা করব। স্থানীয়দের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুসম্পর্ক তৈরি হয় এই বিষয়ে আমি কাজ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights