আমাদের হিম্মত অনেক বৃদ্ধি পেয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি

৫ আগস্টের বিপ্লবের পর আমাদের হিম্মত অনেক বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে মাওলানা মামুনুল হক বলেছেন, ‘এ জাতির সন্তানরা জালিমের বুলেটের সামনে নিজের বুক পেতে দিতে পারেন, মায়েরা আবু সাঈদের মতো সন্তানদের গর্ভে ধারণ করতে পারেন। এখন লাখও আবু সাঈদ বাংলার ঘরে ঘরে আছেন।’ তিনি গতকাল বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলার মাঠে ওলামা পরিষদ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি মাহমুদুল হাসান। মামুনুল হক বলেন, ‘এরপর বিপ্লব হবে আল্লার জমিনে, আল্লার কোরআনের শাসন কায়েম করার বিপ্লব। এরপর বিপ্লব হবে ইসলামি খেলাফত কায়েমের বিপ্লব।

সেই বিপ্লবের জন্য ২ কোটি যুবক শহীদি ঈদগাহে শাহাদাতের জন্য জমায়েত হবেন।’ তিনি আওয়ামী লীগ নেতা-কর্মীদের অনুরোধ করে বলেন, ‘আমাদের প্রতিপক্ষ ভাববেন না। শুধু একটা অনুরোধ করে যাই- আপনাদের অনেক ভুল আছে। আগামীতে আপনারা যে হোঁচট খেয়েছেন তাতে আপনাদের ভুল ভাঙবে আশা করি। সেই ভুল আপনারা সংশোধন করার চেষ্টা করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights