আমার ইশারায় গোটা বলিউড নাচে: শাহরুখ

বলিউডের কিং খানকে ঘিরে হাজারও প্রশ্ন অনুরাগীদের মনে। সেটা বিবেচনায় রেখেই সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের নানা অজানা দিক তুলে ধরলেন শাহরুখ খান।

বরাবরই নিজের বাড়িতে থাকেন শাহরুখ। অন্য বলিউড তারকাদের মতো আবাসনে থাকেন না তিনি। এ বিষয়ে শাহরুখ খান বলেন, ‘আমি পারব না কোনওদিন আবাসনে থাকতে। কারণ, কেউ আমার ওপরে থাকবে তা কিছুতেই হবে না। আমিই এই ইন্ডাস্ট্রির ছাদ।’

শাহরুখকে রোম্যান্সের রাজা বলেন তার অনুরাগীরা। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি অবসর নিলে, রোম্যান্সও ছবির জগত থেকে অবসর নেবে।’
তার ‘সিগনেচার স্টেপ’ নিয়েও চর্চা কম হয় না। শাহরুখের কথায়, ‘আমি নাচতে পারি কী পারি না, সেই প্রসঙ্গ কখনও ওঠেনি। কারণ, আমার ইশারায় গোটা বলিউড ইন্ডাস্ট্রি নাচে।’

প্রসঙ্গত, শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এ গানের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। ইতোমধ্যেই ছবির থিম মিউজিক নিয়ে কাজ শুরু করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights