আমিনবাজারে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন

অনলাইন ডেস্ক

রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিনবাজারে বিএনপি ও যুবলীগের অবস্থান কর্মসূচি থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী লেনে আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে পুলিশের এই উপস্থিত দেখা গেছে। তবে দুই দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহা বলেন, আমরা সকল বিষয়ে নিরাপত্তার কথা বিবেচনা করে সার্বক্ষণিক তৎপর রয়েছি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights