আমি এখনো পাঞ্জা লড়তে পারি : শম্ভু

বরগুনা প্রতিনিধি
‘আমি এখনো ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলতে পারি। বয়স কোনো বিষয় নয়, আমি এখনো পাঞ্জা লড়তে পারি।’

বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তার বয়স নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমালোচনার জবাবে নির্বাচনি পথসভায় এসব কথা বলেন।

শম্ভু বলেন, যাদের দেশ ও জনগণের জন্য কাজ করার আগ্রহ থাকে, বয়স তাদের জন্য প্রতিবন্ধকতা নয়।
বরগুনা উন্নয়নে পিছিয়ে আছেন, এমন সমালোচনার জবাবে তিনি বলেন, চোখ দিয়ে না দেখলে উন্নয়ন দেখা যাবে না। আর উন্নয়ন হচ্ছে চলমান কাজ। বরগুনাবাসী ঐক্যবদ্ধ থাকলে আরও উন্নয়ন হবে।

স্বতন্ত্র প্রার্থীদের স্বাগত জানিয়ে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, তারা যদি বিরোধী দলের ভাষায় কথা বলেন, তখন আমরা জবাব দেব। আর স্বতন্ত্র প্রার্থীরা জনগণের জন্য কোনো চ্যালেঞ্জ নয় বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights