আমি এগুলো নিয়ে চিন্তাভাবনা করি না: সিইসি

অনলাইন ডেস্ক

দেশব্যাপী চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ। এতে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রবিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ্ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

নির্বাচন নিয়ে যতটা সম্ভব বেশি তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন সিইসি। তিনি বলেন, “যতটা সম্ভব যদি (ভোটের চিত্র) তুলে ধরা যায়, ভোট নিয়ে যদি মানুষের মধ্যে অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমান্বয়ে কেটে যায়, সেই প্রত্যাশা আর শুভকামনা করি।”
এ সময় ভোটার উপস্থিতি কেমন হবে, সহিংসতার বিষয় নিয়ে এক প্রশ্নে জবাবে তিনি বলেন, “আমি এগুলো নিয়ে চিন্তাভাবনা করি না। আমার কাজ ভোট আয়োজন করা। কে ভোট দিতে আসবেন কে আসবেন না, সহিংসতার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights