আম্বানিপুত্রের বিয়ের অনুষ্ঠানে জাস্টিন বিবার, কত পারিশ্রমিক নেবেন গায়ক?

অনলাইন ডেস্ক
গত চার মাস ধরে চলছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানীর ছেলে অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান। প্রথমে দেশের অভ্যন্তরে জামনগরে, তারপর ইতালিতে জলপথে হল অনুষ্ঠান। এবার বিয়ের পালা। নেটমাধ্যম হোক কিংবা বি-টাউন, সর্বত্র এখন একটাই চর্চা!

আগামী ১২ জুলাই চার হাত এক হবে অনন্ত ও রাধিকার। এর মধ্যেই কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে বিয়ের প্রথম নিমন্ত্রণপত্রটি মহাদেবকে উৎসর্গ করেছেন মুকেশ-পত্নী নীতা অম্বানী। তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে বিয়ের নিমন্ত্রণপত্র বিলির পালা। বুধবার ছিল প্রাক বিবাহ ‘মেমারু’ অনুষ্ঠানটি। ৫ জুলাই আম্বানীদের মুম্বাইয়ের বাড়িতেই হবে সঙ্গীতের অনুষ্ঠান। সেখানেই গান গাইতে আসছেন পপ তারকা জাস্টিন বিবার। মুকেশ আম্বানীর কনিষ্ঠপুত্রের বিয়েতে গান গাইতে এসে কত রুপি পারিশ্রমিক নিচ্ছেন জাস্টিন?

আম্বানীদের বাড়ির বিয়ে মানেই জাঁকযমকপূর্ণ আয়োজন, কোটি কোটি রুপি খরচ করেন। বিশ্বের খ্যাতনামী সব তারকাদের নিয়ে আসেন তারা। জামনগরের অনুষ্ঠানে গাইতে আসেন রিহানা। এছাড়ও মঞ্চ মাতাতে দেখা যায় দলজিৎ দোসাঞ্জকে। তারপর ইতালির অনুষ্ঠানে বিপুল অঙ্কের অর্থ খরচ করে মঞ্চে নিয়ে আসেন শাকিরা, কেটি পেরি, পিট বুলের মতো তারকাদের। এবার গাইতে আসছেন জাস্টিন বিবার। তিনি নাকি প্রায় ৮৩ ক‌োটি রুপি নিচ্ছেন। অনন্তের বোন ইশার বিয়ের সময় গাইতে আসেন বিয়োন্সে। সেই সময় তিনি প্রায় ৩৩ কোটি রুপি নিয়েছিলেন। তবে সব তারকাকে ছাপিয়ে গেলেন জাস্টিন।
বিদেশের মাটিতে প্রাক বিবাহ অনুষ্ঠান হলেও, জানা গেছে, বিয়ে হবে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বিয়ের পরদিন শুভ আশীর্বাদ। তারপরের দিন মঙ্গল উৎসব অর্থাৎ রিসেপশন পার্টি। সব ক’টি অনুষ্ঠান হবে সেখানেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights