আম কুড়াতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে মোকাররম মোল্লা (৪৫) নামে একজন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাচঁগাও মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোকাররম এলাকার উকিল উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানান, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এবং বাতাস বইতে ছিল। এই সময় মোকাররম তার নিজের গাছ থেকে সখের বসে আম কুড়াতে যায়। আম কুড়ানোর এক পর্যায়ে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। এই সময তার আত্মীয় স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডা. কামাল হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত মর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, লাশ দাফনের জন্য তার পরিবার হাসপাতাল থেকে নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights