আম বাগানে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির লাশ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা এলাকার একটি আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাসার জানান, আম বাগানে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি বলেন, স্থানীয়রা কেউ মৃত ব্যক্তিটির পরিচয় জানাতে পারেনি। তার পরিচয় ও তিনি কিভাবে মারা গেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
