আরএমপির ১২ থানার ওসিকে বদলি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২টি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে। রবিবার আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ১২ থানার ওসির বদলি/পদায়ন কার্যকর করা হয়।

নতুন পদায়নপ্রাপ্ত ওসিদের মধ্যে বোয়ালিয়া মডেল থানার বর্তমান ওসি আবুল কালাম আজাদকে মতিহার থানায় বদলি করা হয়েছে। দামকুড়া থানার ওসি রবিউল ইসলামকে বোয়ালিয়া মডেল থানায়, চন্দ্রিমা থানার ওসি আরজুনকে বেলপুকুর থানায়, মতিহার থানার ওসি আবদুল মালেককে রাজপাড়া থানায়।

এছাড়া কাটাখালী থানার ওসি আব্দুল মতিনকে পবা থানায়, বেলপুকুর থানার ওসি সুমন কাদেরীকে কাটাখালী থানায়, শাহ মখদুম থানার ওসি মাছুমা মুস্তারীকে এয়ারপোর্ট থানায়, এয়ারপোর্ট থানার ওসি ফারুক হোসেনকে শাহ মখদুম থানায়, পবা থানার ওসি ফরহাদ আলীকে কাশিয়াডাঙ্গা থানায়, কাশিয়াডাঙ্গা থানার ওসি আজিজুল বারী ইবনে জলিলকে দামকুড়া থানায়, কর্ণহার থানার ওসি মনিরুল ইসলামকে চন্দ্রিমা থানায়, রাজপাড়া থানার ওসি হাবিবুর রহমানকে কর্ণহার থানায় বদলি করা হয়েছে।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আরএমপি ১২টি থানার ওসিদের রদবদল করা হয়েছে। পদায়ন ও রদবদলের এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights