আরও ১১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১ জন নতুন ডেঙ্গু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চার জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকার বাইরে সাত জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারা দেশে সর্বমোট ৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ২০ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬২২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৯৯ জন এবং ঢাকার বাইরে সারা দেশে রয়েছেন ৩২৩ জন।

একইসময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৫৭৮ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ২৭৮ জন, ঢাকার বাইরে সারা দেশে ৩০০ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট আটজনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights