আরও ৬ মাস কানাডার হাই কমিশনার থাকছেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

কানাডায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্বরত ড. খলিলুর রহমানকে চুক্তিতে আবারও নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার জনপ্রসাশন মন্ত্রণালয়ের এক আদেশে এই তথ্য জানা গেছে।

বিসিএসের ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র বিভাগের ক্যাডার এই কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকার সময় ২০২০ সালে প্রথমবারের মতো কানাডা হাই কমিশনার করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার আদেশে বলা হয়েছে, পূর্বের চুক্তির ধারাবাহিকতার শর্তে ৩১ অক্টোবর থেকে আগামী ৬ মাসের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
পেশাদার কূটনীতিক হিসেবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে ও নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ও জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনে কাজ করেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর খলিলুর রহমান প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতির ওপর মাস্টার্স এবং এমফিল করেন। তিনি জনস্বাস্থ্যের ওপর নয়া দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights