আরডিজেএ’র সভাপতি বাতেন বিপ্লব, সেক্রেটারি ইমন

নিজস্ব প্রতিবেদক

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ) ঢাকা’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সালের জন্য সভাপতি হিসেবে বাতেন বিপ্লব (এশিয়ান টিভি) নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইমরুল কাওসার ইমন (ভোরের ডাক)।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের হলরুমে দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলে এই নির্বাচন।

অন্যদের মধ্যে সহ-সভাপতি রাশেদুল হক সরকার (জিরো আওয়ার), হাবিবুর রহমান (ইনকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক (দীপ্ত টিভি), অর্থ সম্পাদক কাদের বাবু (বাবুই), সাংগঠনিক সম্পাদক গোলেনুর খাতুন রুপা (এসএ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (বায়ান্ন নিউজ), সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম খান (এশিয়ান টিভি), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক আসমাউল মুত্তাকিন সরকার (মাছরাঙা টিভি) ও দফতর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে জাহিদ কাজী (প্রতিদিনের সংবাদ)।

এছাড়া, কার্যনির্বাহী সদস্য পদে আরিফ চৌধুরী পলাশ (ডিবিসি টিভি), এ.জে ইসলাম (ফিন্যান্সিয়াল পোস্ট) ও আবুল কাশেম আজাদ (চলমান সময়) নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights