আরেক হত্যা মামলায় গ্রেফতার আছাদুজ্জামান মিয়া

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার ৭ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ‘ক্রসফায়ারের নামে হত্যার’ অভিযোগে গ্রেফতার ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১১ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাবের একটি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights