আরোপিত বানানরীতি পাল্টানোর দাবি জাতীয় কবিতা পরিষদের

অনলাইন ডেস্ক

বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক ড. মোহাম্মাদ আজমের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় কবিতা পরিষদ নেতৃবৃন্দ। আজ সাক্ষাৎকালে ১৪ দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে একাডেমির নতুন বানানরীতি বাতিল, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক বিবেচনায় প্রদত্ত গত ১৬ বছরের সকল পদক ও পুরস্কার বাতিল, একাডেমির পত্রিকা ‘উত্তরাধিকার’কে গতিশীল এবং সকলের অংশগ্রহণমূলক করে তোলা, বইমেলাকে ফ্যাসিস্ট বিরোধী, নিরপেক্ষ ও মেধাভিত্তিক জাতীয় উৎসবে পরিণত করা, আওয়ামী তল্পিবাহক প্রকাশকদের হাত থেকে প্রকাশনা শিল্পকে রক্ষা করাসহ প্রভৃতি দাবি উত্থাপন করা হয়।

জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হানের নেতৃত্বে এ প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহীন রেজা, সদস্যসচিব রেজাউদ্দিন স্টালিন, প্রধান সমন্বয়ক মানব সুরত, দপ্তর সমন্বয়ক কামরুজ্জামান, আসাদ কাজল, এবিএম সোহেল রশিদ, নূরুন নবী সোহেল, সুমনা নাজনীন, রোকন জহুর প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights