আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিলের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় আর্জেন্টিনা জয়ে আনন্দ মিছিলের ভিডিও করতে একটি বিল্ডিংয়ের তিনতলা ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে শহরের শহীদ মিনার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মডেল থানার ওসি আবুল খায়ের জানান, দীপ্ত শহরের মালনি এলাকার বাদল চৌধুরীর ছেলে। আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলা শেষে আনন্দ মিছিলের ছবি নিতে মোড়ের একটি বিল্ডিংয়ের তৃতীয় তলার ছাদে ওঠেন। এরপর অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান।

তিনি জানান, স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights