আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের ‘জে’ গ্রুপে টানা দুই দাপুটে জয়ের পর নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পর গতকাল রাতেই গ্রুপ পর্বের বাধা পেরিয়ে যায় আলবিসেলেস্তেরা। এরপর আজ সকালে জর্ডান-আলজেরিয়া ম্যাচের ফলাফলে নিশ্চিত হয় তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও।

গ্রুপ সেরা হওয়ায় রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল। এইচ গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব। এদের মধ্য থেকেই নির্ধারিত হবে মেসিদের নকআউট প্রতিপক্ষ।

ইতোমধ্যে রাউন্ড অব ৩২-এর ভেন্যু ও সময়সূচিও চূড়ান্ত হয়েছে। আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মাঠে নামবে ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।

আর্জেন্টিনার জন্য দারুণ ব্যাপার হলো, লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সাবেক হোম ভেন্যু এই হার্ডরক স্টেডিয়াম। ফলে ঘরের মাঠের চেনা আঙিনাতেই নকআউটের মিশন শুরু করবেন মেসিরা।

‘এইচ’ গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে। অন্যদিকে সৌদি আরবের বিপক্ষে লড়বে কেপ ভার্দে। এই দুই ম্যাচের ফলের ওপরই পুরোপুরি নির্ভর করছে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights