আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে কোন ক্লাব থেকে কতজন

স্পোর্টস ডেস্ক
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে ইউরোপের শীর্ষ লিগে খেলা ফুটবলাররা। অভিজ্ঞতা ও বড় মঞ্চে খেলার অভ্যাসকে গুরুত্ব দিয়েই দল গড়েছেন তিনি।

আর্জেন্টিনার এই দলে সবচেয়ে বেশি খেলোয়াড় এসেছে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ থেকে। ক্লাবটি থেকে মোট ছয়জন ফুটবলার জায়গা পেয়েছেন। তারা হলেন হুয়ান মুসো, নাহুয়েল মলিনা, হুলিয়ান আলভারেজ, নিকো গনসালেস, থিয়াগো আলমাদা ও জুলিয়ানো সিমিওনে।

দ্বিতীয় সর্বোচ্চ তিনজন খেলোয়াড় এসেছে ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই থেকে। এই ক্লাব থেকে ডাক পেয়েছেন গেরোনিমো রুলি, লেওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা। আতলেতিকো ও মার্সেই ছাড়া একাধিক খেলোয়াড় এসেছে কেবল ইন্টার মায়ামি থেকে। এই ক্লাবের প্রতিনিধি হিসেবে আছেন লিওনেল মেসি ও রদ্রিগো দি পল।

এ ছাড়া ইংল্যান্ডের লিভারপুল থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, চেলসি থেকে এনজো ফার্নান্দেজ, অ্যাস্টন ভিলা থেকে এমিলিয়ানো মার্তিনেজ, ইন্টার মিলান থেকে লাওতারো মার্তিনেজ এবং এএস রোমা থেকে লিয়ান্দ্রো পারেদেস দলে জায়গা পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights