আর্তমানবতার সেবায় প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড সবার জন্য শিক্ষণীয় : মীর হেলাল

অনলাইন ডেস্ক

আর্তমানবতার সেবায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ড সবার জন্য শিক্ষণীয় বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, আর্তমানবতার সেবায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ড সবার জন্য শিক্ষণীয়। তিনি শুধু প্রধানমন্ত্রী হয়েই এমন মানবিক কাজ করছেন, তা নয়। তিনি যখন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন, তখন থেকেই আমরা তার নির্দেশে মানবিক কাজগুলো করতাম।

অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ উপহার তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ সময় শহীদ জামালের স্ত্রী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমার হাতেও শুভেচ্ছা উপহার তুলে দেন। একই সঙ্গে তার পড়াশোনার জন্য মাসিক শিক্ষাবৃত্তি প্রদানেরও ঘোষণা দেন।

এ ছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশাকেও চিকিৎসা সহায়তা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’। মানবিক এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব-১ জাহিদুল ইসলাম রনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মো. আবুল কাশেম, সংগঠনের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সদস্য মাসুদ রানা লিটন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights