আর্সেনাল শিবিরে অস্বস্তি! হাঁটুর চোটে ছিটকে গেলেন জেসুস

অনলাইন ডেস্ক

নতুন মৌসুম শুরুর আগেই হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস। এতে আসন্ন মৌসুমের শুরুর দিকে দেখা যাবে না এ ফুটবলারকে।

মূলত চোট গুরুতর হওয়ায় জেসুসের হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে। স্বাভাবিকভাবেই আগামী কয়েক সপ্তাহের জন্য আর্সেনালের ডেরা থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড।

গত বুধবার এমিরেটস কাপে মোনাকোর বিপক্ষে দেখা যায়নি জেসুসকে। ম্যাচটিতে টাইব্রেকারে গিয়ে জয়লাভ করে মিকেল আর্তেতার শিষ্যরা। ম্যাচটি শুরু হওয়ার আগেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চোটের বিষয় প্রকাশ করে ক্লাবটি।
এদিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্তেতা বলেন, ‘তার (জেসুস) এবারের চোট আগের চোট ও অস্ত্রোপচারের সঙ্গে সম্পর্কিত। দুর্ভাগ্যবশত আজ সকালে সে হাঁটুতে কিছুটা অস্বস্তি বোধ করে, কিছু সমস্যা ধরা পড়ে। এটা গুরুতর কিছু নয়, তবে মনে হচ্ছে সে কয়েক সপ্তাহের জন্য বাইরে থাকবে।’

প্রসঙ্গত, গত মৌসুমে আর্সেনালের হয়ে ২৬ ম্যাচে ১১ গোল করে জেসুস। তবে আশা জাগিয়েও সেবার শিরোপা জিততে পারেনি ক্লাবটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights