আলফাডাঙ্গা আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন ডা. মাফরুহা রহমান

অনলাইন ডেস্ক

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন চিকিৎসক ও সমাজকর্মী ডা. মাফরুহা রহমান। গত ১৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরদার স্বাক্ষরিত চিঠিতে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ডা. মাফরুহা রহমানকে গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের বিষয়টি জানানো হয়। চিঠিতে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি করার কথা বলা হয়েছে।

কনসালটেন্ট সনোলজিস্ট ডা. মাফরুহা রহমান সমাজকল্যাণমূলক সংস্থা কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের ট্রেজারার এবং বেগম শাহানারা একাডেমির অন্যতম পৃষ্ঠপোষক ও ম্যানেজিং কমিটির সভাপতি। এছাড়া আলফাডাঙ্গার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সার্বিক উন্নয়নের প্রাণপুরুষ মরহুম কাঞ্চন মুন্সী পরিবারের সদস্য ডা. মাফরুহা রহমান দৈনিক ঢাকা টাইম ও সাপ্তাহিক এই সময়ের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বে আছেন। উল্লেখ্য, ডা. মাফরুহা রহমান এমবিবিএস ডিগ্রি লাভের পর কানাডা থেকে এডিএম ডিগ্রি নিয়েছেন। এছাড়া তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights