আলভারেজকে ধরে রাখতে বন্ধুকেই সতীর্থ বানাতে চায় আতলেতিকো

অনলাইন ডেস্ক

হুলিয়ান আলভারেজকে আতলেতিকো মাদ্রিদে ধরে রাখতে এবার ভিন্ন কৌশল নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। আলভারেজের ঘনিষ্ঠ বন্ধু ও আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ ক্রিস্টিয়ান রোমেরোকে টটেনহাম হটস্পার থেকে দলে ভেড়ানোর চেষ্টা করছে তারা।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, আলভারেজকে নিয়ে বার্সেলোনার আগ্রহের মধ্যেই রোমেরোকে দলে টানতে চায় আতলেতিকো। ক্লাবটির ধারণা, রক্ষণ শক্তিশালী করার পাশাপাশি রোমেরোর উপস্থিতি আলভারেজকে দল ছাড়ার সিদ্ধান্ত থেকে দূরে রাখতে পারে।

২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকোয় যোগ দেন আলভারেজ। তাঁর সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তাঁকে দলে নিতে আগ্রহী। আলভারেজও নাকি বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

অন্যদিকে টটেনহাম ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন রোমেরো। তাঁর পছন্দের গন্তব্য আর্সেনাল হলেও তাঁকে প্রায় ৪ কোটি ইউরোয় দলে ভেড়ানোর চেষ্টা করছে আতলেতিকো।

আর্জেন্টিনা দলে দীর্ঘদিনের সতীর্থ হওয়ায় রোমেরোর সঙ্গে আলভারেজের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। তাই আতলেতিকোর বিশ্বাস, বন্ধুকে পাশে পেলে আলভারেজের ক্লাব ছাড়ার ইচ্ছা কিছুটা হলেও বদলাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights