আলাউদ্দিন খাঁর সম্পত্তি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি শ্যামলের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ববরেণ্য সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত সম্পত্তি ও সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের ঐতিহ্য রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর)
আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সরোদ মঞ্চে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি শ্যামলে বলেন, ঐতিহাসিক সম্পত্তিকে কীভাবে আরও সুরক্ষিত করা যায় এবং হেরিটেজ হিসেবে ঘোষণা করার কোনো সুযোগ রয়েছে কি না, সে বিষয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আমরা কথা বলব।

তিনি আরও বলেন, এই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে সুরসম্রাট আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত এই সম্পত্তি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সভাপতি মো. আবুসাঈদের সভাপতিত্বে সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মনজুরুল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ.কে.এম ওবায়দুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোবারক হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি মফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সুরক্ষা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং শিল্প সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights