আলামিয়া মাদরাসা ও এতিমখানার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে কসবা আলামিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা, হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার মাদরাসা মিলনায়তনে আয়োজিত ইফতারপূর্ব সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
এ সময় হাফেজ ছাত্রদের পাগড়ী পরিয়ে দেন বিশিষ্ট আলেমে দ্বীন বগুড়া জামিল মাদরাসা-এর নায়েবে তা’লিমাত আলহাজ্ব মাওলানা সহিদুল ইসলাম।
এর আগে প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি অনুষ্ঠানস্থলে পৌঁছালে মাদরাসা কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শিল্পপতি সহিদুর রহমান পাটোয়ারি মোহনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান। বিশেষ বক্তা ছিলেন, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুব আহমেদ। সাধারণ সভায় মাদরাসার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মো. নুর ইসলাম তুষার।
আরও বক্তব্য রাখেন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সদর উপজেলার বিএনপি সভাপতি আস্করপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, চেম্বারের পরিচালক মোস্তফা কামাল মিলনসহ অন্যান্যরা।
