আলিয়া-রাশমিকার পর ‘ডিপফেক’ ভিডিওর শিকার রতন টাটা

অনলাইন ডেস্ক

আলিয়া ভাট, রাশ্মিকা মন্দানরা, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার ‘ডিপফেক’ ভিডিও বানানো হলো ভারতের টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটাকে নিয়ে।

সম্প্রতি ‘ডিপফেক’-এর শিকার হলেন এই শিল্পপতি। তার ভুয়া ভিডিও তৈরি করে নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে রতন টাটা নিজেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে সবাইকে সচেতন এবং সতর্ক করেন। গত বুধবার নিজের স্ট্যাটাসে একটি ভিডিও শেয়ার করে ওই প্রতারণা চক্র ফাঁস করেন তিনি। ভিডিওটিতে দেখা যায়, টাটারই একটি সাক্ষাৎকার। সেখানে তিনি একটি বিশেষ বিনিয়োগের কথা বলেন। তাতে বিনিয়োগ করলে নাকি লাভ নিশ্চিত।
১০০ শতাংশ নিশ্চয়তা দেওয়া হয়েছে ওই ভিডিওতে। বলা হয়েছে, এই পদ্ধতি সম্পূর্ণ ঝুঁকিহীন। এই পদ্ধতি অবলম্বন করে বেশ কয়েকজন টাকা উপার্জন করেছেন, সেই নজিরও দেখানো হয়েছে। ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেছিলেন সোনা আগরওয়াল নামে এক ব্যবহারকারী।

ভিডিওটি শেয়ার করে টাটা নিজেই জানিয়েছেন, সেটি ভুয়া। তার মুখ বসিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। বিশ্বাসযোগ্যতা বাড়াতেই তাকে ‘ব্যবহার’ করে এই ভিডিও বানানো হয়েছে বলে দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights