আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন এখন মধ্য এশিয়ায়

অনলাইন ডেস্ক

মধ্য এশিয়ার দেশগুলোর শীর্ষ কূটনীতিকদের সাথে একাধিক বৈঠকের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এখন কাজাখস্তানে অবস্থান করছেন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে উত্তেজনার মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সেন্ট্রাল এশিয়া সফর করছেন।

ব্লিঙ্কেন মঙ্গলবার কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুখতার তিলেউবের্দি এবং তারপর কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভের সাথে আলোচনায় বসেন।

পাঁচটি সেন্ট্রাল এশীয় দেশ কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত তথাকথিত সি৫+১ এর একটি বৈঠকও পরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights