আল্লাহর আইন চাই এই শ্লোগানে ঐতিহাসিক কাশিমপুর মাঠে জামাত ইসলামীর বিশাল কর্মী সমাবেশ
গাজীপুর মহানগর প্রতিনিধি ঃ মাওঃ নেছার আহমদ (এম এ)
শুক্রবার ১৩ ডিসেম্বর বিকেলে গাজীপুরের ঐতিহ্যবাহী কাশিমপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গনে লাখো জনতার উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিমপুর থানার আমীর মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং নুরুজ্জামান ফকির ও মোঃ সোহেল পাঠানের সঞ্চালনায়, এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং , কেন্দ্রীয় কর্মপরিষদ ও মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মোঃ শফিকুল ইসলাম মাসুদ । প্রধান অতিথি তার বক্তব্যে,আ.লীগের ১৬ বছরের শাসনামলের পিলখানা সেনা কর্মকর্তা হত্যাসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ওপর অন্যায়,অত্যাচার,জুলুম,নির্যাতন জেল, হামলা, মামলা ও ফাঁসির বিভিন্ন দিক তুলে ধরেন।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মোঃ জামাল উদ্দিন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও আমীর গাজীপুর মহানগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ খায়রুল হাসান কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নায়েবে আমীর গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী বাংলাদেশ। বক্তব্য রাখেন, মোঃ হোসেন আলী শুরা সদস্য ও নায়েবে আমীর গাজীপুর মহানগর। আ. স. ম. ফারুক সেক্রেটারী গাজীপুর মহানগর। মোঃ আজহারুল ইসলাম মোল্লা সহকারী সেক্রেটারী গাজীপুর মহানগর।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিমপুর থানা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ।
এসময়ে বক্তারা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সত্য ও ন্যায়ের পথে জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রাপ্তির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাস্ট্র পরিচালনার সুযোগ দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
