আল হিলালে নাম লেখালেন নেইমার?

অনলাইন ডেস্ক

অবশেষে সব গুঞ্জন সত্যি করে পিএসজি ছাড়ছেন নেইমার। বিবিসি জানিয়েছে, নেইমারের জন্য পিএসজিকে ৯ কোটি ইউরো দেবে আল হিলাল। পাশাপাশি শর্তসাপেক্ষে প্রাসঙ্গিক আরও কিছু অর্থ খরচ করতে হবে সৌদি লিগের এই ক্লাবকে।

বিবিসির দেয়া তথ্য মতে, নেইমারকে ছাড়তে রাজি হয়েছে পিএসজি। দলবদলে প্রক্রিয়ার কাজ শেষের দিকে। আনুষ্ঠানিক ঘোষণা দিতে আর মাত্র দু’টি কাজ বাকি আছে।

পিএসজিতে বছরে আড়াই কোটি ইউরো বেতন পান নেইমার। আল হিলালে মৌসুমপ্রতি ১৬ কোটি ইউরো পাবেন, এমন গুঞ্জন আছে। দুই মৌসুমের নেইমারকে ৩২ কোটি ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে আল হিলাল জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights