আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার মেঘমল্লার বসু, এখন শঙ্কামুক্ত

অনলাইন ডেস্কx

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে সোহরাওয়ার্দী উদ্যানে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার পর বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাকিম।

তিনি জানান, মেঘমল্লার বসুকে বাসায় পাওয়া যাচ্ছিল না। পরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

মুহাম্মদ মোস্তাকিম বলেন, বর্তমানে মেঘমল্লার বসু অনেকটাই শঙ্কামুক্ত। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাকে হাসপাতালে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights