আশুলিয়ায় চলন্ত শ্রমিকবাহী বাসে আগুন

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় ‌‘সীমা-শিমলা এন্টারপ্রাইজ’ নামে একটি শ্রমিকবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের উত্তর গাজীরচট এলাকায় এ ঘটনা ঘটে।

বাসের মালিক মোহাম্মদ সেলিম আহমেদ জানান, তার গাড়িটি ডিইপিজেড এলাকায় শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হয়। বেলা সাড়ে ৪টার দিকে বাসটি আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে শ্রমিক নেওয়ার জন্য ডিইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় আশুলিয়া থানা এলাকায় পৌঁছালে চালক হঠাৎ বাসের পেছনে আগুন দেখতে পান। পরে তিনি মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

এ ঘটনায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ মোস্তাফিজ রহমান জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, বাস পোড়ানোর ঘটনায় কেউ জড়িত আছে কি না, তা জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights