আশুলিয়ায় বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাড়ি থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

পরে নিহতদের লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, সন্ধ্যায় নিজ ভাড়া বাড়িতে স্বামী রুহুল আমিন ও স্ত্রী মনি আকতারের ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল উপস্থিত হয়ে বাড়ি থেকে লাশ উদ্ধার করি। পরে পাশের ঘরে স্বামীর লাশ পাওয়া যায়। তাদের হত্যা করা হয়েছে। তবে কারা, কেন তাদের হত্যা করা হয়েছে, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
এদিকে সাভারের হেমায়েতপুর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত দুই দিনে সাভার ও আশুলিয়া থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেছিলো পুলিশ। এত মানুষের মৃত্যুতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights