আশুলিয়ায় ৫ বছরের শিশু ধর্ষণ, আসামি গ্রেফতার

নাজমুল হুদা, সাভার

সাভারের আশুলিয়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪ নবীনগর ক্যাম্প। রাতে আশুলিয়ার ঘোষবাগের কোন্ডলবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব ৪ জানায়, আশুলিয়ার ঘোষবাগের কোন্ডলবাগ এলাকায় চকলেট দেওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছরের ওই শিশুকে কৌশলে ঘরে ডেকে নিয়ে হত্যার হুমকি দিয়ে জোর পূর্বক ধর্ষণ করে ১৮ বছরের যুবক মেহেদী হাসান। পরিবারের সদস্যরা ধর্ষণের বিষয়ে র‌্যাব-৪ এ অভিযোগ দায়ের করলে র‌্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ধর্ষণকারী যুবককে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করলে সে দায় স্বীকার করেছে।
আশুলিয়ার থানার( ওসি) তদন্ত মোমিনুল হোসেন বলেন, শিশুটিকে সকালে হাসপাতালে নিয়ে এসেছে তার পরিবার। তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

আসামিকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights