আশুলিয়া এক্সপ্রেসওয়েতে পিয়ার ক্যাপের সাটার ভেঙে পড়ল লরির ওপর

অনলাইন ডেস্ক

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন পিয়ার ক্যাপের সাটার ভেঙে একটি লরির ওপর পড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায়।

প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, “রাত ৮টার দিকে একটি লরি এসে পিয়ার ক্যাপের সাটারে ধাক্কা দেয়। এতে সেটি ভেঙে লরির ওপর পড়ে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

তিনি আরও বলেন, “ঈদের আগেই পিয়ার ক্যাপ ও পিলারের ঢালাই কাজ শেষ হয়েছে। আজ পিয়ার ক্যাপের সাটারটি খোলার জন্য শ্রমিকরা কাজ করছিলেন। কিন্তু গাড়ির ধাক্কায় সেটি হঠাৎ ভেঙে যায়। শ্রমিকদের বলা হয়েছে রাতের মধ্যেই সাটার সরিয়ে ফেলতে।”

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, “সড়কে যান চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম অবস্থান করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights