আসছে চ্যাটজিপিটির অ্যানড্রয়েড ভার্সন

অনলাইন ডেস্ক
এবার আসছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড ভার্সন। সম্প্রতি এই অ্যাপ আসছে বলেই ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

এক টুইট বার্তায় জানানো হয়, আগামী সপ্তাহে চ্যাটজিপিটি অ্যাপ অ্যান্ড্রয়েড ভার্সনে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এরইমধ্যে গুগল প্লে স্টোরে অ্যাপটির প্রি-অর্ডার নেওয়ার কাজ শুরু হয়েছে।

জানানো হয়েছে, অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের মতো অ্যান্ড্রয়েড সংস্করণেও বিনা মূল্যে চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে পারবেন। গুগল প্লে স্টোরে এখন চ্যাটজিপিটি অ্যাপ ইনস্টল বাটনে প্রেস করলে নিবন্ধন হয়ে যাবে। এক পপআপ বার্তায় বলা হয়, চ্যাটজিপিটি অ্যাপ উন্মুক্ত হলে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া প্রাক-নিবন্ধন করে ‘অটোমেটিক ইনস্টল’ চালুও করা যাচ্ছে। অর্থাৎ গুগল প্লে স্টোরে চ্যাটজিপিটি অ্যাপ উন্মুক্ত হলে তা স্বয়ংক্রিয়ভাবেই ইনস্টল হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights