আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

নাটোর প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও দলের জেলা সভাপতি আলাউদ্দিন মৃধা। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি ও নাটোরের অন্যান্য আসনে জেলা জাতীয় পার্টির মতের বাইরে মনোনয়ন দেওয়াসহ নানা বিষয়ে দলের হাইকমান্ডের প্রতি ক্ষুব্ধ হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। একই সঙ্গে আগামী নির্বাচন পর্যন্ত জেলা জাতীয় পার্টির সব কার্যক্রমও স্থগিত ঘোষণা করেন তিনি। গতকাল দুপুরে উপজেলার বনপাড়া বাজারে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় শেষে ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি। এ সময় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রকিব উদ্দিন কমল, নাটোর পৌর জাতীয় পার্টির সভাপতি আবদার হোসেন, বড়াইগ্রাম উপজেলা সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, বনপাড়া পৌর সভাপতি সাইফুল ইসলাম, বড়াইগ্রাম পৌর সভাপতি সোহরাব হোসেন মাস্টারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights