আসিফ-মাহফুজের পদত্যাগের খবর না আসা পর্যন্ত লড়াই চলবে: ইশরাক

অনলাইন ডেস্ক

আন্দোলনকারীদের রাজপথ না ছাড়ার নির্দেশ দিয়েছেন ইশরাক হোসেন। রায়ের পর ফেসবুক পোস্টে তিনি এ নির্দেশ দেন।

পোস্টে তিনি বলেন, আন্দোলনকারী ভাইদের বলবো এসব মূলা দিয়ে গাধা বশ করা যায় আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলছে লড়াই চলবে। রাজপথ তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে ।

আজ বৃহস্পতিবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা নিয়ে এবং শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে মেয়র পদে ইশরাক হোসেনের শপথে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

রিটের ওপর মঙ্গলবার দুই দফা শুনানি শেষে আদেশের জন্য বুধবার সাড়ে ১২টায় সময় নির্ধারণ করা হয়। আদেশের আগে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী কায়সার কামাল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন রিট খারিজের পক্ষে শুনানি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights