ইংলিশ শিবিরে দুঃসংবাদ

অনলাইন ডেস্ক
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচের আগে ইংলিশ শিবিরে হানা দিয়েছে ইনজুরি। ছিটকে গেছেন দারুণ ছন্দে থাকা মার্কাস র‍্যাশফোর্ড। আগামী দুই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ডকে পাচ্ছে না ইংল্যান্ড।

ইতালি ও ইউক্রেইনের বিপক্ষে র‍্যাশফোর্ডকে না পাওয়ার কথা সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

ফুলহ্যামের বিপক্ষে গত রবিবার এফএ কাপের শেষ আটের ম্যাচে খেলার সময় চোট পান র‍্যাশফোর্ড। ইউনাইটেডের ৩-১ ব্যবধানের জয়ে গোল পাননি তিনি, মাঠ ছাড়েন ৮৩তম মিনিটে।
গত বিশ্বকাপে তিনটি গোল করা র‍্যাশফোর্ড এই মৌসুমে আছেন ভালো ফর্মে। ক্লাব ও দেশের হয়ে গোল করেছেন ৩০টি।

চোটের কারণে ছিটকে গেছেন চেলসি মিডফিল্ডার ম্যাসন মাউন্টও। সাত বছর পর জাতীয় দলে ফিরেছেন গোলরক্ষক ফ্রেজার ফর্স্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights