ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের পাঁচটি ম্যাচের আয়োজক ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ খেলছে দুটি। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হয়েছে অনিন্দ্যসুন্দর ধর্মশালার বিশ্বকাপ মিশন। স্টেডিয়ামের সৌন্দর্য এবং উইকেট নিয়ে আলোচনা ও সমালোচনা নেই। কিন্তু আউট ফিল্ড প্রশ্নবিদ্ধ। কিছুটা উঁচু ও নিচু। এ ছাড়া ফিল্ডিংয়ে স্লাইড করার সময় মাটি উঠে যাচ্ছে। এ নিয়ে দলগুলো প্রশ্ন তুলেছে। বাংলাদেশ ও বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ম্যাচে আজ হয়তো আউট ফিল্ডের উন্নতি হবে। কিন্তু কতটা? বাংলাদেশ সময় সকাল ১১টায় সাকিব আল হাসানের বাংলাদেশ মুখোমুখি হবে জশ বাটলারের ইংল্যান্ড। দুই দলের আজ দ্বিতীয় ম্যাচ। আফগানিস্তানের বিরুদ্ধে অবিস্মরণীয় জয়ে বিশ্বকাপ শুরু করেছে সাকিব বাহিনী।

এবার বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্নে বিভোর টাইগাররা। তাই সেমির লক্ষ্যে এখন সাকিব বাহিনীর টার্গেট ইংল্যান্ডকে হারানো। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে উদ্বোধনী জুটিতে রান পাচ্ছে না টাইগাররা। ইংলিশদের বিপক্ষে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম অথবা লিটন দাসের মধ্যে একজনকে বাদ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে মেকশিফট ওপেনার হিসেবে খেলতে পারেন মেহেদি হাসান মিরাজ।
সেটা যদি না হয়, তাহলে মাহমুদুল্লাহ রিয়াদকেই থাকতে হতে পারে একাদশের বাইরে। তার পরিবর্তে একাদশে একজন বাড়তি স্পিনার দেখা যেতে পারে। সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান কিংবা নাসুম আহমেদের একজনকে দেখা যেতে পারে।

গেল ম্যাচে ষষ্ঠ বোলারের অভাব কিছুটা হলেও টের পেয়েছে টাইগাররা। সে চিন্তা করেই একজন বাড়তি বোলিং অলরাউন্ডার খেলানোর প্রবল সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে শেখ মাহেদির খেলার সম্ভাবনা বেশি।

ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights