ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

অনলাইন ডেস্ক
ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ১১টায়।

লিডসে সকাল থেকেই চলছে বৃষ্টির দাপট। দুই দলই মাঠে এসেছিল। কিন্তু বৈরী আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখেননি আম্পায়াররা। তাই এক ঘণ্টা আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ইংল্যান্ড সফরের আগে সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতে পাকিস্তান। সেই সিরিজে এক ম্যাচ খেলেই ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েন হাসান আলী। কাউন্টিতে ওয়ারউইকশায়ারে যোগ দিয়েছেন ডানহাতি এই পেসার। এদিকে আইপিএলের মাঝপথেই বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেশে ফেরানো হয় ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটারকে।
চার ম্যাচ সিরিজের পরের ৩টি ম্যাচ ২৫ মে এজবাস্টন, ২৮ মে কার্ডিফ ও ৩০ মে ওভালে। বিশ্বকাপের আগে দুই দলের জন্যই এটি হতে যাচ্ছে শেষ প্রস্তুতি। বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক কোনো প্রস্তুতি ম্যাচ নেই তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights