ইউক্রেনের পাল্টা আক্রমণের প্রশংসায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

অনলাইন ডেস্ক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণে প্রশংসা করেছেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, রাশিয়া তার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইউক্রেনে তৃতীয় সফরে কিয়েভে পৌঁছেছেন। এই সফরে তিনি বলেছেন, ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণে নেমে বেশ অগ্রগতি লাভ করেছে।

খবর অনুসারে, ব্লিঙ্কেনের আলোচ্যসূচিতে রয়েছে, ইউক্রেনের পাল্টা আক্রমণের অগ্রগতি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে বলেন, ‘আমরা পাল্টা আক্রমণের ভাল অগ্রগতি দেখছি, যা খুবই আনন্দদায়ক। আমরা নিশ্চিত করতে চাই যে ইউক্রেনের কেবল পাল্টা আক্রমণে সফল হওয়ার জন্য যা প্রয়োজন তা নয়, দীর্ঘমেয়াদে তার যা প্রয়োজন তা রয়েছে। একইসঙ্গে আমরা এটি নিশ্চিত করতে চায় যে, ইউক্রেনের একটি শক্তিশালী প্রতিরোধক, একটি শক্তিশালী প্রতিরক্ষা ক্ষমতা রয়েছে, যাতে ভবিষ্যতে এই ধরনের আগ্রাসন আর না ঘটে।’

তিনি বলেন, আমরা আমাদের অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর, কারণ তারা একটি শক্তিশালী অর্থনীতি, একটি শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights